কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচন ২৫ জুলাই

জাতীয় সংসদের কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুলাই। এছাড়া এদিন ৬৬টি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার এসব নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। এসব নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৪ জুন, মনোনয়নপত্র বাছাই ২৬ জুন ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ জুলাই। এছাড়া আগামী ১২ মে রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
জানা গেছে, জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলামের মৃত্যু হওয়ায় কুড়িগ্রাম-৩ সংসদীয় আসন গত ১০ মে শূন্য হয়। ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন (২৫ জুলাই) তিনটি পৌরসভায় সাধারণ ও দুটিতে শূন্য কাউন্সিলর পদে উপনির্বাচন, একটি উপজেলায় সাধারণ ও চারটিতে উপনির্বাচন এবং ৫টি ইউনিয়ন পরিষদের সাধারণ ও ৫১টিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
বর্তমান সরকারের মেয়াদ আর ছয় মাস আছে। তাই এই উপনির্বাচনে নির্বাচিত এমপি মাত্র কয়েক মাস পদে থাকার সময় পাবেন। যে তিনটি পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী ও আড়াইহাজার এবং কক্সবাজার। এছাড়া মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ৬নং ওয়ার্ড ও ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ১নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ভোট হবে।
পাঁচটি উপজেলার মধ্যে ময়মনসিংহের তারাকান্দায় সাধারণ এবং হবিগঞ্জের আজমিরীগঞ্জে চেয়ারম্যান, চাঁদপুরের শাহরাস্তিতে চেয়ারম্যান, রাঙামাটির নানিয়ারচরে চেয়ারম্যান ও রাজশাহীর দূর্গাপুরে ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
যে পাঁচটি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ও পারখী, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া এবং খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা। বাকি ৫১টি ইউনিয়ন পরিষদের পাঁচটিতে চেয়ারম্যান ও অবশিষ্টগুলোতে মেম্বর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Post a Comment

Previous Post Next Post
;
')})}); //]]>

MORE FROM OUR SITE

Social Share

Today Pageviews

Followers

Subscribe

Navigation-Menus (Do Not Edit Here!)

I Am The Author

MORE FROM OUR SITE