‘প্রকৃত ঘটনা তুলে ধরুন, অ্যাকশন নেবে ইসি’

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, কোনো প্রার্থী বা দলকে অহেতুক হয়রানি করবেন না। প্রশাসনের কর্মকর্তারা সবাই সব দলের জন্য নিরপেক্ষ ভূমিকা পালন করবেন।
তিনি বলেন, আমার কাছে সব প্রার্থীই প্রার্থী, সব দলই দল। পুলিশ কাউকে অহেতুক হয়রানি করবে না। তবে কারো বিরুদ্ধে যদি আমলযোগ্য অপরাধ হয়, যদি সত্যি সত্যি কেউ এমন অপরাধ করে থাকেন, সে আওয়ামী লীগ কিংবা বিএনপি বা অন্য কোনো দলের হোক তাকে ছাড় দেয়া হবে না। আমরা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই।
শনিবার সকালে ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে নির্বাচন কমিশন আয়োজিত ‘সচেতনতা উন্নীতকরণে নির্বাচনে নারীর নিরাপত্তা ও নিরাপদ অংশগ্রহণ’ বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিভিন্ন সংবাদ মাধ্যমে একপেশে সংবাদ দেখে নির্বাচন কমিশন বিভ্রান্ত হচ্ছে জানিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, প্রকৃত ঘটনা তুলে ধরুন, নির্বাচন কমিশন অবশ্যই অ্যাকশন নেবে। একপেশে সংবাদ করে জনগণ ও ভোটারদেরকে বিভ্রান্ত করবেন না।
এ সময় বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, আঞ্চলিক নির্বাচন কমিশনার আলিমুজ্জামান, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন উপস্থিত ছিলেন। পরে একটি র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Post a Comment

Previous Post Next Post
;
')})}); //]]>

MORE FROM OUR SITE

Social Share

Today Pageviews

Followers

Subscribe

Navigation-Menus (Do Not Edit Here!)

I Am The Author

MORE FROM OUR SITE